ঝরাপাতার চিঠি...
এবার শীতের পালা শেষ, পাতা ঝরার দিন ফুরালো, এখন এলোমেলো বাতাসে নিরুদ্দেশ যাত্রার পালা। মন কেমন করা উষ্ণ দুপুর আবার হৃদয় জুড়ে ছড়িয়ে দেবে নরম ছোঁয়া টুকু। ধুসর ডালে ডালে কচি সবুজের উঁকিঝুকি ভরিয়ে দেবে রুক্ষঝুলি দিনের সংক্ষিপ্ত পুঁজি ফের বিস্তৃত হবে... নেমে আসবে ভালোলাগার-ভালোবাসার ঋতু... উদাস হাওয়ার কোনো পাগলি ভাসিয়ে দেবে তার না বলা কথার রাশ... ঠিকানাহীন ঝরাপাতার চিঠি ... হাজার অবুঝের ভিড় এড়িয়ে পৌঁছে যাবে তার পাগলের কাছে...
" বিধুর বিকল হয়ে খেপা পবনে "
উত্তরমুছুন" এই নব ফাল্গুনের দিনে ...
সেকি , আমায় নেবে চিনে " !?