এই যে শিকড় ছাড়া এলোমেলো চলা হাওয়ার
ইশারায়, স্রোতের টানে... ছন্নছাড়া... একলা পথ
কখনও মিশে যায় সদর পথের বুকে... হাজারের
ভিড়ে হারায় আপন চিহ্ন খানি... তারপর আবার
কখন হাট পেরিয়ে, সব বিকিকিনি পিছে ফেলে
মেঠো পথের ধারে এসে থামা।... পল কয়েকের
মেলামেশা, সুখ বোলানো দুখ ভোলানো মাতাল
হাসির ঢেউ... অকাজের হিল্লোল কূলের বুক ছুঁয়ে
থমকে দাঁড়াতেই ঝাঁপিয়ে পড়ে... তখন আবার
ভেসে চলা... ঠিকানাহীন প্রান্তরে...
এই সব যাওয়া আসা ... একলা পাড়ি বড্ডো
ভালোলাগে... কখনও কখনও মাটির বুক আঁকড়ে
বেড়ে ওঠা নিশিন্ত মহীরুহের ভীড় বাসার তৃষ্ণা
জাগায় ... দু চোখ খোঁজে খড়-কুটো... ঠিক
তখনইদমকা বাতাস আমাকে ডাক দেয়... পা
বাড়াই বিপথে...
তখনইদমকা বাতাস আমাকে ডাক দেয়... পা
বাড়াই বিপথে...
এই যে ঘরময় এতো ধুলো
উত্তরমুছুনউড়িয়ে দিয়ে যায় , বসন্তের ঐ বায়
এর কি কোনো মানে নেই ?
............