অনেক আলো ঝলমল পথ পেরিয়ে ক্লান্ত দুটি চোখের সামনে তখন নিশ্চিন্ত গ্রামীণ আঁধারের হাতছানি।ধানের গন্ধ মাখা সড়ক এগিয়ে চলেছে শিব মন্দিরের গা ঘেঁষে, রুবিনার বাড়ির সামনে দিয়ে, হাটতলা পিছনে ফেলে, চিড়েকল ডাইনে রেখে,...দূরে...। ধারায় ঘেরা টিনের চালাঘরের পাশে দিয়ে ডাইনে ঘুরতেই অন্ধকারের নরম আঁচল।কোন পথবাতির রেখা এখনও তাকে ছিন্ন করেনি। শেষ শারদীয় বাতাসে হিমের শিরশিরে ছোঁয়া। দূরে স্টেশন ধারের পুজোমণ্ডপ থেকে ভেসে আসছে বোধনের ঢাকের বোল... ড্যাং ড্যাং ড্যাং, ড্যা ড্যাং ড্যা ড্যাং ... ... ...! আজ ষষ্ঠী!কচুরিপানায় ছাওয়া মজা খালের পারে, নুয়ে পড়া কাঁঠাল গাছেরনিচে, গুড়ি মেরে থাকা অন্ধকারের বুকে অগুন্তি জোনাকির নাচের আসর।আর একটু এগোতেই বাঁশঝোপের মাথায় একফালি চাঁদের উঁকিঝুঁকি... বহুযুগের ওপার থেকে ভেসে আসে ছেলেবেলায় বহুবার পড়া সেই কবিতা... কোনও দিন না দেখা সেই কাজলা দিদির জন্যে আবার মন কেমন করে ওঠে... এক স্বপ্নের মধ্যে পা চালিয়ে অন্যমনে ঘরে ফিরে আসা... মন বলে আমার আঁধার ভালো ... ... ...
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
কুয়াশা যখন ... ... ...
.................................................................1.11.2012
এখন আমার খোলা চুল থেকে ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে ভরা চাঁদের জ্যোৎস্না।টুপটাপ! টুপটাপ! হেমন্তের হিমে ভেজা মাঠে, বুড়ো বটের নিচে, বাঁশবনের কোলে,কচুরিপানার কাঁথা জড়ানো খালের কাছে তারাই আলোক পাখা মেলে মেতে উঠছে অলৌকিক নাচের তালে তালে। চেনা জনপদ পেরিয়ে... জটিল, দুর্গম বাঁক পেরিয়ে, পাহাড়ের গহন - গহনতর ঢালের ভেতর থেকে...পাইন বনের মাঝে থেকে... চা বাগানের কোল ঘেঁষে ভেসে আসছে রহস্যময়ী কুয়াশা... । তার মায়াময় স্পর্শ ছড়িয়ে যাচ্ছে শিরায় শিরায়।
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২
মেঘলা মন...
.................................................................................................................................................... 6.10.12
... এখন আকাশে মেঘ... বুকের মাঝে উকি দিচ্ছে ফাঁকা ভুবনডাঙ্গা...
পায়ের নিচে বৃষ্টি ভেজা মাটি... কাল ...গতকাল এই আশ্বিনের
আঙ্গিনায় পথ ভুলে হঠাৎ,থমকে দাঁড়িয়েছিল শ্রাবণ সন্ধ্যা... বেজে
উঠেছিল মল্লারগান... আর আমার সবুজেরা ভিজছিল... ভিজছিল...
ভিজেচলেছিল... পাগলের মতো। বকুলছন্দে ঝরছিল শিউলির দল।
ঘাসের গালচেয় এখনও রয়ে গেছে তাদের নাচের ছবি
... এখন আকাশে মেঘ... বুকের মাঝে উকি দিচ্ছে ফাঁকা ভুবনডাঙ্গা...
পায়ের নিচে বৃষ্টি ভেজা মাটি... কাল ...গতকাল এই আশ্বিনের
আঙ্গিনায় পথ ভুলে হঠাৎ,থমকে দাঁড়িয়েছিল শ্রাবণ সন্ধ্যা... বেজে
উঠেছিল মল্লারগান... আর আমার সবুজেরা ভিজছিল... ভিজছিল...
ভিজেচলেছিল... পাগলের মতো। বকুলছন্দে ঝরছিল শিউলির দল।
ঘাসের গালচেয় এখনও রয়ে গেছে তাদের নাচের ছবি
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)